শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:১৬ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
এনডিপির উদ্যোগে সিরাজগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
মো. আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ:
Published : Sunday, 24 May, 2026
এনডিপির উদ্যোগে সিরাজগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড, চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শহরের চৌরাস্তা মোড়স্থ নাজমুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস) ও নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) এমপাওয়ারহার প্রজেক্টের আওতায় কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের সহকারী কনভেনার হেলাল আহমেদ।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলা এইচআরডি নেটওয়ার্কের সদস্যবৃন্দ, রায়গঞ্জ উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্যরা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্য মো. আব্দুল রাজ্জাক, সভাপতি মুক্তি খাতুন, ধানগড়া ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভানেত্রী মোছা. শিউলি খাতুন, এইচআরডি নেটওয়ার্কের সদস্য মাকসুদা খাতুন, কিশোরী দলের সদস্য মৌমিতা খাতুন, প্রবীণ সদস্য বিরেন্দ্র নাথ সরকার, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসি, পিডাব্লিউডি সংস্থার নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, এনডিপির জিকা প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী আকতারী বেগম এবং প্রাক্তন শিক্ষক সুজন বন্ধু ভট্টাচার্য্য প্রমুখ।
মানববন্ধনটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com