বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:৫০ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
সিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
Published : Saturday, 23 May, 2026
সিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
শিশু রামিসা হত্যাকারী সোহেল রানা'র বিচারের দাবিতে এবং নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও  সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা'র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা সাদরুল উলা, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মন্নাফ, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ (মৌ), প্রভাষক খায়রুল ইসলাম, অধ্যক্ষ আরিফ রায়হান প্রমুখ। 

সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যাকারী সোহেল রানা'র দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এবং সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয় প্রতিবাদ সভা থেকে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com