রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:১১ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,গাজীপুর নবনিযুক্ত উপাচার্যের মহোদয়ের সাথে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা
মোঃ গোলাম রসুল গাজীপুর মহানগর প্রতিনিধি :
Published : Thursday, 21 May, 2026
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,গাজীপুর নবনিযুক্ত উপাচার্যের মহোদয়ের সাথে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় গিয়ে সংগঠনটির প্রতিনিধি রা ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ছাত্রদলের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ড. মোহাম্মদ ইকবাল স্যার একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে সুপরিচিত। আমরা আশা করছি, তাঁর নেতৃত্বে ডুয়েটে আধুনিক, গবেষণাবান্ধব ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও একাডেমিক বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানে তিনি উদ্যোগ নেবেন।”
শাখা ছাত্রদলের সেক্রেটারি আব্দুল কাদের বলেন, “আমরা আশা করছি, নতুন উপাচার্য স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থী বান্ধব হবে। বিশেষ করে গবেষণা ও ল্যাব সুবিধার উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক জটিলতার দ্রুত সমাধান এবং ক্যাম্পাসে একটি সহনশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। "
সৌজন্য সাক্ষাৎ শেষে নবনিযুক্ত উপাচার্যের সফলতা কামনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com