শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:২২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
হামলার হুমকি দিয়েও কেন পিছু হটলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
Published : Wednesday, 20 May, 2026
হামলার হুমকি দিয়েও কেন পিছু হটলেন ট্রাম্প
ইরানে নতুন করে বড় হামলার হুমকি দিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছিলেন, এই সপ্তাহেই নতুন সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জানান, আপাতত হামলা স্থগিত রাখা হচ্ছে। এর পেছনে রয়েছে কূটনৈতিক আলোচনা, যুদ্ধের বাস্তবতা এবং ইরানের পাল্টা সক্ষমতা নিয়ে নতুন হিসাব।

ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলার সময় পিছিয়ে দিতে অনুরোধ করেছেন। তাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান বের করা সম্ভব, যা ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে পারে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা আগামীকাল বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আমি সেটি কিছু সময়ের জন্য থামিয়ে রেখেছি। তিনি আরও বলেন, যদি বোমা না ফেলেই এটা করা যায়, তাহলে আমি খুবই খুশি হব।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান যুদ্ধক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছে। বহু ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার চালু করেছে দেশটি। ভূগর্ভের গভীরে থাকা অনেক স্থাপনা পুরোপুরি ধ্বংস করাও সম্ভব হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের গতিবিধিও ইরান আগেভাগে বুঝে ফেলছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও চাপ বাড়ছে। এক জরিপে দেখা গেছে, ৬৪ শতাংশ ভোটার ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তকে ভুল মনে করছেন। যুদ্ধের অর্থনৈতিক ব্যয় নিয়েও অসন্তোষ বাড়ছে।

ট্রাম্প শুরুতে বলেছিলেন, যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু তিন মাস পেরিয়েও পরিস্থিতি জটিল রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামানো যায়নি। হরমুজ প্রণালি নিয়েও উত্তেজনা অব্যাহত আছে।

তবে মার্কিন কর্মকর্তাদের একাংশ মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন কৌশলগতও হতে পারে। কারণ এর আগেও আলোচনার আড়ালে হঠাৎ সামরিক হামলা শুরু করেছে ওয়াশিংটন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com