শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:১২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
সুনামগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু ১৯ মে
জিয়াউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
Published : Sunday, 17 May, 2026
সুনামগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু ১৯ মে
আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। 

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে। 

মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমিসেবার ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত, সহজ ও সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা।
মেলা উপলক্ষে আগামী ১৮ মে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের পর ভূমিসেবা ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

আগামী ২০ মে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নাগরিক সেবার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

মেলায় নাগরিকদের তাৎক্ষণিকভাবে (অন স্পট) বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি, ই-নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইন ডিসিআর সংক্রান্ত সহায়তা এবং মৌজা ম্যাপ সরবরাহ।

জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে সুনামগঞ্জে ৫টি উপজেলা ভূমি অফিস ও ৪টি রাজস্ব সার্কেলের মাধ্যমে ভূমিসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে জেলার বিভিন্ন এলাকায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ ধরনের সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

মেলা চলাকালে ই-নামজারি, অনলাইনে খতিয়ান ও ডিসিআর প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬১২২ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। দর্শনার্থীদের মাঝে “ভূমি আমার ঠিকানা” শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে।

মেলাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। মসজিদ-মন্দিরে প্রচার, লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক  শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, বাসস প্রতিনিধি  মুহাম্মদ  আমিনুল হক, যায়যায়দিনের জেলা প্রতিনিধি সুলেমান কবির, দৈনিক গণকন্ঠ জেলা প্রতিনিধি জিয়াউর রহমান, দৈনিক সুনামগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার সালমান ফারসী, সাংবাদিক মোহাম্মদ নুর। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com