| শিরোনাম |
|
বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন
করে দিয়েছেন সমাজসেবক সোহেল
মুহাম্মাদ আবু মুসা, বগুড়া
|
(১৬মে/২৬) বগুড়া মহানগরের শিববাটি ব্রীজ সংলগ্ন এলাকায় উপমা ফামের্সীর সত্ত্বাধিকারী, স্বেছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা কমিটির সদস্য, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ গোলাম ফারুক সোহেল এর আয়োজনে বহু রোগীকে চক্ষু সেবা দেয়া হয়েছে। এ ছাড়া ৪০জন অসহায় নারী-পুরুষকে চোখের ছানি অপারেশন ও প্রায় তিনশত মানুষকে চিকিৎসা এবং ঔষধপত্র ব্যবস্থা করে দিয়েছেন। তিনি (সোহেল) ইতিপূর্বে আরো নানা মূখী ভাল কাজ করলেও এই ৪০জন অসহায়কে বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ব্যয় বহন করা ছাড়াও আগামীতে এ ধরনের কাজ অব্যহত রাখতে চান। তবে এ ক্ষেত্রে গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষও বেশ সহযোগিতা করেছেন বলে তিনি (সোহেল) জানান। তার একমাত্র ছোট্ট সোনামনি নুজাইমা বিনতে ফারুক উপমা বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী। তাকে ঘিরে বা তার কারনেই মহতি কাজটি চলমান রেখেছেন। সেই উপমাও বড় হয়ে মানুষের সেবা করতে চায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাম ফারুক সোহেল, তার স্ত্রী ও উপমা’র মা কামরুন নাহার কংকন, মেয়ে মোছাঃ নুজাইমা বিনতে ফারুক উপমা, স্থানীয় ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিকদের জন্য আমরা এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সমাজসেবক জহুরুল ইসলাম ডালু, গাক চক্ষু হাসপাতালের ডাঃ আফসানা সিপাত, সহকারী সিহাব আহম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, স্থানীয় হায়দার আলী, মীর আবুল কালাম আজাদ তাজু, রবি মন্ডল, রিতা রানীসহ বিভিন্ন পেশার মানুষ।তার এই মহতি কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। উল্লেখ্য, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ গোলাম ফারুক সোহেল এর আর্থিক সহযোগিতায় গাক চক্ষু হাসপাতালের মাধ্যমে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫হাজার রোগী সেবা নিয়েছেন এবং সাড়ে ৬শতাধিক নারী-পুরুষ রোগীকে চোখের ছানি অপারেশন করানো হয়েছে। এই কাজটি অব্যহত থাকবে বলে তিনি (সোহেল) ও তার পরিবার জানিয়েছেন। |