শুক্রবার ১২ জুন ২০২৬ ০২:০৬:১১ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ
মোঃ আবু সিয়াম স্টাফ রিপোর্টার
Published : Saturday, 16 May, 2026
সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ
ঢাকার সাভারের নবীনগর অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দর্শনার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। স্মৃতিসৌধে প্রবেশের সময় কিছু ব্যক্তি সাধারণ মানুষের হাতে জোরপূর্বক জাতীয় পতাকার স্টিকার ধরিয়ে দিয়ে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

দর্শনার্থীদের অভিযোগ, স্মৃতিসৌধের প্রধান ফটকে প্রবেশের সময় কয়েকজন ব্যক্তি জাতীয় পতাকার স্টিকার হাতে ধরিয়ে দেন। পরে সেই স্টিকারের বিনিময়ে টাকা দাবি করা হয়। অনেকে বাধ্য হয়ে টাকা দিলেও প্রতিবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তারা।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দর্শনার্থী জানান, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে এ ধরনের আচরণে তারা বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন। বিশেষ করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় স্থানে এমন কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ ও বক্তব্য নিতে সাংবাদিক ঘটনাস্থলে গিলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তদের অনেকে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে একজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

স্থানীয় সচেতন মহল দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com