| শিরোনাম |
|
ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক
মোঃ আরিফ হোসেন মোল্লা
, ভোলা জেলা প্রতিনিধি:
|
ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড এর একটি বিশেষ অভিযানে প্রায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা থেকে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন মোঃ শরিফুল ইসলাম (২০)। তিনি চৌদ্দগ্রাম উপজেলা এর রাজেন্দ্রপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ ফরিদ মিয়ার ছেলে। জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের স্টাফ অফিসার লেঃ রিয়াজ আহমেদ জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |