শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:৩২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
ভেনেজুয়েলাকে মার্কিন অঙ্গরাজ্য বানানোর মন্তব্যে রদ্রিগেজের কড়া জবাব
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 13 May, 2026
ভেনেজুয়েলাকে মার্কিন অঙ্গরাজ্য বানানোর মন্তব্যে রদ্রিগেজের কড়া জবাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

তিনি বলেছেন, ভেনেজুয়েলা কখনোই মার্কিন অঙ্গরাজ্য হওয়ার পরিকল্পনা করছে না এবং দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সরকার অটল থাকবে।

সোমবার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালত-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রদ্রিগেজ। গায়ানার সঙ্গে খনিজ ও তেলসমৃদ্ধ এসেকিবো অঞ্চল নিয়ে চলমান বিরোধের শুনানিতে অংশ নিতে তিনি সেখানে অবস্থান করছিলেন।

রদ্রিগেজ বলেন, আমরা আমাদের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ইতিহাস রক্ষা করে যাব। ভেনেজুয়েলা কোনো উপনিবেশ নয়, এটি একটি স্বাধীন দেশ।

এর আগে, সোমবার ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। 

পরে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ট্রাম্প প্রচলিত ধারা মেনে চলেন না এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com