| শিরোনাম |
|
আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস
রানা আহম্মেদ (গণকন্ঠ প্রতিনিধি)
|
আজ ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে BRB Hospitals Limited। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির শুভ উদ্বোধন করেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। র্যালিটি পান্থপথ সিগনাল ও ধানমন্ডি-৩২ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে হাসপাতালের কনসালট্যান্ট, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের নার্সরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিশেষ আলোচনা সভারও আয়োজন করে। সভায় বক্তারা আধুনিক নার্সিং সেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক আচরণের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে হাসপাতালের কনসালট্যান্টবৃন্দ, চিকিৎসক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নার্সিং বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। |