শুক্রবার ১২ জুন ২০২৬ ০২:০৬:৫৮ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
সরাইলে পাগলীর কোলজুড়ে সন্তান, বাবার সন্ধান নেই
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 7 May, 2026
সরাইলে পাগলীর কোলজুড়ে সন্তান, বাবার সন্ধান নেই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।  বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাফি (আনুমানিক ২৫-৩০) নামের ওই নারী দীর্ঘদিন ধরে সরাইলের বিভিন্ন এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেন না। শুধু এটুকু বলতে পারেন, তার বাড়ি বিয়ানীবাজার। বৃহস্পতিবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে বাজারের একটি চায়ের দোকানেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং মা ও নবজাতককে প্রাথমিক সহায়তা প্রদান করেন। বর্তমানে মা ও নবজাতক স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, নবজাতক ও ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতকের সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় মানবিক সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মা ও নবজাতকের নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com