শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:০২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
সাংবাদিকদের জন্য জেলা পর্যায়ে ফোকাল পার্সন নিয়োগের নির্দেশ; তথ্য সচিব মাহবুবা
ষ্টাফ রিপোর্টা: (পটুয়াখালী)
Published : Thursday, 7 May, 2026
সাংবাদিকদের জন্য জেলা পর্যায়ে ফোকাল পার্সন নিয়োগের নির্দেশ; তথ্য সচিব মাহবুবা 
প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় বাড়াতে জেলা পর্যায়ে একজন করে ‘ফোকাল পার্সন’ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, এই প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করবেন এবং তথ্য সরবরাহে সহায়তা করবেন, যাতে গণমাধ্যম আরও স্বচ্ছভাবে সংবাদ প্রকাশ করতে পারে।

গত মঙ্গলবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসময় তিনি বলেন, জেলা পর্যায়ে বিভিন্ন সমন্বয় সভা ও প্রশাসনিক বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জেলা কোঅর্ডিনেশন মিটিংগুলোতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, যাতে সহযোগিতামূলক পরিবেশে কাজ করা যায়। তাহলে তথ্যগুলো সরাসরি সভা থেকেই পাওয়া যাবে।

তিনি আরও বলেন, সব কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, পাশাপাশি এ বিষয়ে সরকারি নীতিমালাও রয়েছে। টেলিভিশনে আসার জন্য আমাদের কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। অনেক ক্ষেত্রে ক্যাবিনেট বিভাগের অনুমতি নিতে হয় এবং কে সরকারি মুখপাত্র হিসেবে কথা বলবেন, সেটিও নির্ধারিত থাকে। টেলিভিশনে বক্তব্য না দিলেও লিখিত তথ্য সরবরাহের মাধ্যমে গণমাধ্যমকে সহযোগিতা করা সম্ভব। এ ক্ষেত্রে তথ্যপ্রবাহকে আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাংবাদিক বা গণমাধ্যম বৃন্দদের  মাঠপর্যায়ে তথ্য পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে জেলা প্রশাসকদের একজন নির্দিষ্ট কর্মকর্তাকে ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছে। এই কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে সমন্বয় করবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com