| শিরোনাম |
|
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অসুস্থতার কথা জানালেন আইনজীবী
ভোলা জেলা প্রতিনিধি
|
মঙ্গলবার (৫ মে) মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। এদিন আদালতে তোফায়েল আহমেদের পক্ষে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জানান, তিনি গুরুতর অসুস্থ এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।আইনজীবীর দাবি, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না এবং তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। শারীরিক ও মানসিক অবস্থার কারণে তিনি আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশ নিতে অক্ষম। এ সময় তার মানসিক অবস্থা পরীক্ষা এবং অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করা হয়। তবে দুদকের পক্ষ থেকে এ আবেদনের বিরোধিতা করা হয়। আদালত জানান, পলাতক অবস্থায় এ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয় এবং আসামিকে সরাসরি আদালতে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ফলে আদালত আবেদন নামঞ্জুর করেন এবং আগামী বৃহস্পতিবার (৭ মে) অভিযোগ গঠনের বিষয়ে নতুন শুনানির তারিখ নির্ধারণ করেন। মামলার সূত্রে জানা যায়, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ সহযোগীদের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। এ মামলায় ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনকে সহ-আসামি করা হয়েছে। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকলেও সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় পুনরায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, তিন আসামির মধ্যে মোশারফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দিচ্ছেন। |