| শিরোনাম |
|
RAB-12 অভিযানে সলঙ্গায় মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ
মোঃ রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
|
বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে RAB-12 কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান গতকাল বুধবার সকালে “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার হইতে সলঙ্গাগামী রাস্তার হাসান এর হার্ডওয়্যার এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ শহীদুল ইসলাম(৩০), পিতা-শফিকুল ইসলাম, সাং-রাজনগর হাঙ্গামী, ইউপি-মনোগাছা, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাঁনবাবগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ চাপাঁইনবাবগঞ্জ সীমান্ত হইতে সংগ্রহ করে মোটর সাইকেলে বহনপূর্বক সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। |