সোমবার ১৮ মে ২০২৬ ১৬:০৫:৩৬ পিএম
শিরোনাম বকশীগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত        নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা       
ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Thursday, 7 May, 2026
ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছেন। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর অবরোধ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

দলের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, বর্তমানে যা কিছু ঘটছে, এর পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা কিছুতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না।

তিনি বলেন, আমি মনে করি বেশিরভাগ মানুষই এটি বোঝেন। তারা বুঝতে পারছেন যে আমরা যা করছি তা সঠিক এবং এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে।

তথ্যসূত্র : আল-জাজিরা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com