শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:২১ পিএম
শিরোনাম সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল        মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, ৪ নাম্বার রোড ভুক্তভোগী রহমান টেইলার      
ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Published : Tuesday, 5 May, 2026
ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বিএনপি সরকার হচ্ছে গণমানুষের সরকার এবং এ সরকার কৃষক, ব্যবসায়ী, শ্রমিকসহ সকল পেশাজীবী মানুষের কল্যাণে কাজ করে। তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট মাল্টিপারপাস শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, বাজার অবকাঠামোর উন্নয়ন হলে স্থানীয় ব্যবসায়ীরা আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং এতে সাধারণ মানুষের সেবাও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, এবং সাবেক ইউপি চেয়ারম্যান এস এম জাবেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ব্যবসায়ীদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ ক্ষেত্রে সরকার যদি সহায়ক ভূমিকা পালন করে, তাহলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে সৎ ও নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নোয়াপাড়া বাজারের অবকাঠামোগত উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন। তারা মনে করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com