শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:৩৩ পিএম
শিরোনাম সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল        মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, ৪ নাম্বার রোড ভুক্তভোগী রহমান টেইলার      
কুড়িগ্রামে উরন্ত মৌচাকের হঠাৎ আক্রমণে জামায়াতের ৩ নেতাকর্মী আহত বেঁচে গেলেন এমপি সালেহী
কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Tuesday, 5 May, 2026
কুড়িগ্রামে উরন্ত মৌচাকের  হঠাৎ আক্রমণে জামায়াতের ৩ নেতাকর্মী আহত বেঁচে গেলেন এমপি সালেহী
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মৌমাছির আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। 

সোমবার  বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে উলিপুরের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সহ নেতা কর্মী সহ এক কর্মসুচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ একটি মৌচাক তাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা দ্রুত মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন। তবে এরই মধ্যে তিনজনই আহত হন।

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, আকস্মিক এই হামলায় তারা দিশেহারা হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা বিনতে ফারুক জানান, ভিমরুলের কামড়ে আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো কামড় দেওয়ায় তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে। অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উলিপুর উপজেলা আমীর অ্যডভোকেট কামাল কবির লিটন জানান মৌমাছির দ্বারা আক্রান্ত নেতা কর্মি এখনো হাসপাতালে ভর্ত্তী রয়েছে এমপি মহোদয সার্বিক খোজ খবর রাখতেছেন।
্র


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com