শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:০৯ পিএম
শিরোনাম জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল       
ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, লাশ উদ্ধার
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
Published : Monday, 4 May, 2026
ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, লাশ উদ্ধার
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল মিয়া (৪৫) উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) সকালে ফারুক হাজীর ফিশারির পাড়ে দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ধোবাউড়া থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com