রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:৪৩ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
জুলাই সনদ নিয়ে গড়িমসি হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি: জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হেলাল
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
Published : Saturday, 2 May, 2026
জুলাই সনদ নিয়ে গড়িমসি হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি: জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হেলাল
জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জনগণ আবারও রাজপথে নেমে দাবি আদায় করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শনিবার (২ মে) পিরোজপুরে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর ডাক দিয়ে যাই অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা ও পৌরসভার শূরা কর্মপরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রণীত সনদের পক্ষে দেশের বিপুল জনগোষ্ঠী সমর্থন জানিয়েছে। সেই প্রেক্ষাপটে সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি দাবি করেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো এ সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও বর্তমানে তা বাস্তবায়নে টালবাহানা করছে।
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়িত না হলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণার শামিল হবে। তাই দেরি না করে দ্রুত সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে অতীতের ন্যায় জনগণ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com