সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:১০ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
সুন্দরগঞ্জে সবজি বাগানের নামে গুচ্ছগ্রামে গাজাঁ চাষ
মোঃ নুরুন্নবী মিয়া, উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
Published : Tuesday, 28 April, 2026
সুন্দরগঞ্জে সবজি বাগানের নামে গুচ্ছগ্রামে গাজাঁ চাষ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ীর পেছনে সবজি বাগানে ৪ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ  সংলগ্ন জামাল হাট গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে গাঁজাগাছ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা মো. আয়নাল হক (৪০) পলাতক রয়েছেন।

অভিযুক্ত মো. আয়নাল হক জামাল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। গোপন তথ্যের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর (এস আই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য এ.এস.আই মো. মামুন অর রশিদ, মো. মমিনুল ইসলাম, কনস্টেবল মো. রাসেল মিয়া ও শাহাদত হোসেন কে নিয়ে যৌথ অভিযান চালান।

পুলিশ জানায়, মো. আয়নাল হক (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। এজন্য তিনি বাড়ির পেছনে সবজি বাগানে গাঁজার গাছ রোপণ করে মাদক সেবীদের কাছে ওই গাছের পাতা বিক্রি করে আসছিল।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই ঘটনায় আমরা অনেকটাই হতবাক। এখানে এইভাবে গাঁজার চাষ হচ্ছে তা আমরা কল্পনাও করতে পারিনি। যারা এতে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর (এস আই) মো. আলমগীর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করে নিয়ে এসেছি। তবে গাঁজা চাষি মো. আয়নাল হক (৪০) পলাতক। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com