শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:৩৮ পিএম
শিরোনাম জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল       
লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
শাহজাহান সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি
Published : Tuesday, 28 April, 2026
লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. হায়দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. রাশেদুল হক প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম মমিনুল হক ও পুলিশ সুপার আসাদুজ্জামান। বক্তারা বলেন, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যাতে বিনা খরচে আইনি সেবা পেতে পারে, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com