শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:০৯ পিএম
শিরোনাম সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল        মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, ৪ নাম্বার রোড ভুক্তভোগী রহমান টেইলার      
শার্শায় জিয়াখাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শর্শা প্রতিনিধি:
Published : Monday, 27 April, 2026
শার্শায় জিয়াখাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় জিয়াখাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ৫০ বছর পর যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর জিয়াখাল পুনঃখননের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর প্রথম খনন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের যদুনাথপুর গ্রামের জিয়াখালটি দ্বিতীয়বার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

যশোরের জেলা প্রশাসনের আয়োজনে ও যশোর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩৬ লাখ টাকা।

জিয়া খাল পুনঃ খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, প্রতি মন্ত্রী পরাগ হোসেন, স্থানীয় সরকার প্রতি মন্ত্রী মীর শাহে আলম,বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, ৮৫ যশোর-১ শার্শা আসনের আসনের এমপি ও জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান,পুলিশ সুপার রফিকুল ইসলাম। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

স্থানীয় কৃষকেরা বলেন, জিয়া খাল পুনঃ খনন হওয়ার পর এই এলাকার কৃষিখাতে সেচকাজ সহজিকরণ হবে। জলাবদ্ধতা দূর হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের সুবিধার্থে খালের খনন কাজ দ্রুত শেষ করার দাবি জানান স্থানীয় কৃষকেরা।

খাল পুনঃ খনন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রথম দেশে খাল খননের উদ্যোগ নিয়েছিলেন আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় এবার বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নদী নালা, খাল বিল পুনঃখনন কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি সরকার। এটি আমাদের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় অন্তর্ভুক্ত ছিল। শুধু খাল খননই নয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে জনগনকে সঙ্গে করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com