| শিরোনাম |
|
বাড়ইপাড়া কমিউনিটি ক্লিনিকে হামের বুস্টার ডোজ টিকাদান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক :
|
ঢাকা সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া কমিউনিটি ক্লিনিকে হামের বুস্টার ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৭৩০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। কর্মসূচি শুরুর পর থেকেই ক্লিনিক প্রাঙ্গণে অভিভাবক ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকাদান কার্যক্রমের সার্বিক তদারকিতে রয়েছেন ইউনিয়ন ফোকাল পার্সন মোঃ ইসমাঈল পারভেজ এছাড়াও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ নাজমা বেগমের উপস্থিতিতে সকাল থেকেই সুশৃঙ্খল পরিবেশে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও সুসংগঠিত ব্যবস্থাপনার ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কার্যক্রম এগিয়ে চলছে। অভিভাবকরা তাদের শিশুদের সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের হামের মতো সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। |