| শিরোনাম |
|
কলাপাড়ায় কথিত মডেল স্কুল সিলগালা
কলাপাড়া প্রতিনিধি:
|
![]() কলাপাড়ায় কথিত মডেল স্কুল সিলগালা গত সোমবার এক এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায় প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেন, তবে প্রতিষ্ঠান বন্ধ থাকায় তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণে বিরত থাকেন। ভুক্তভোগী শিক্ষার্থী দ্বীন ইসলাম জানান, আমার থেকে ফরম পূরণ বাবদ মোট ৪৫০০ টাকা নেন, কিন্তু রেজিস্ট্রেশন করার আশ্বাস দেন।তবে পরীক্ষার আগের দিন সন্ধ্যায় জানায় আমার রেজিস্ট্রেশন হয়নি। ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, রেজিস্ট্রেশন না হওয়ায় আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। তিনি তার অর্থনৈতিক অস্বচ্ছলতার কথা উল্লেখ করে আরো বলেন,একটি ছাগল ও গাছের তুলা বিক্রি করে ছেলের রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করি। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এসময়ে প্রতিষ্ঠান প্রধান শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সে ফোনটি রিসিভ করেননি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, অনির্বাণ মডেল স্কুল নামের কোনো প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন পাওয়া যায়নি।এর প্রেক্ষিতে নিয়মানুযায়ী আমরা প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেই। |