| শিরোনাম |
|
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে বাংলাদেশ স্কাউটস
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে বাংলাদেশ স্কাউটস মাননীয় প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের প্রশংসা করেন। তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর কোনো বিকল্প নেই। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করা এবং তরুণদের সেবামূলক কাজে আরো উৎসাহিত করার পরামর্শ দেন। বৈঠকে স্কাউটিং এর আধুনিকায়ন এবং স্কাউট কার্যক্রমের সুফল জনগণের জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কাউটদের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক, বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি, প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার, সহ সভাপতি ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ শামসুল হকসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ স্কাউটস এর অন্যান্য জ্যেষ্ঠ স্কাউটাররা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্কাউটিং কার্যক্রমের একটি প্রামান্য একটি চিত্র তুলে ধরেন। |