সোমবার ১৮ মে ২০২৬ ১৬:০৫:২২ পিএম
শিরোনাম বকশীগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত        নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা       
আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 19 April, 2026
আবাসন খাত সংস্কারে অঙ্গীকার
রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজীদেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বহুল প্রতীক্ষিত নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এ এস এম আবদুল গাফফার মিয়াজী। শনিবার (১৮ এপ্রিল) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এ সাফল্য অর্জন করেন।
এ এস এম আবদুল গাফফার মিয়াজী চট্টগ্রামের ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে সুপরিচিত মুখ। তিনি জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগর শাখার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাবেক সহ-সভাপতি, নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং রোড সেফটি ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব হিসেবেও যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ব্যবসা পরিচালনায় দেড় যুগেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আবদুল গাফফার মিয়াজী বলেন, আবাসন খাত বর্তমানে বহুমাত্রিক সংকটের মুখে রয়েছে। নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, নতুন ড্যাপ নীতিমালা এবং গ্রাহকের ক্রয়ক্ষমতা হ্রাস—সব মিলিয়ে খাতে স্থবিরতা তৈরি হয়েছে।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত। একজন সৎ, দক্ষ ও দূরদর্শী সংগঠক হিসেবে খাতের সমস্যাগুলো কাছ থেকে দেখেছি। নির্বাচিত হওয়ার পর এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় একটি শিল্পখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি রিহ্যাবের সদস্যদের অধিকার রক্ষা এবং ব্যবসা পরিচালনায় আইনি ও নীতিগত বাধা দূর করতে তিনি কাজ করবেন। আবাসন খাতকে আরও গতিশীল, বিনিয়োগবান্ধব ও গ্রাহকবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের কথাও জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com