সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:৫৫ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯
বান্দরবান জেলা প্রতিনিধি
Published : Sunday, 19 April, 2026
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯
বান্দরবানের নীলগিরি পর্যটন কেন্দ্রে থেকে আসার পথে শৈলপ্রপাতের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী নোহা গাড়ি উল্টে ০৯ জন আহত হয়েছেন। গাড়িতে থাকা ১০ জনের মধ্যে ০৯ জন গুরুতর আহত হন।

রবিবার (১৯ এপ্রিল) সকালে বান্দরবান সদরের শৈলপ্রপাত সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নারায়নগঞ্জের কাচপুরের আলী হায়দার (৪০), সাগর (৩৮), সবুজ (২৭), ইব্রাহিম (৪০),জাকির হোসেন (৫৫), তুহিন (১৬), মাহবুব (২৭)।

একই টিমের সাথে ঘুরতে আসা মুজিবুর রহমান মানিক জানান, নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থেকে আমরা ১৭ জন লোক ২টি নোহা গাড়ি নিয়ে বান্দরবানে ভ্রমণে আসি। আমরা কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে আসার সময় শৈলপ্রপাত নামক এলাকায় মোড় ঘুরতে গিয়ে আমাদের পিছনে থাকা অপর নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িতে আমাদের ১০ জন লোক ছিলো তার মধ্যে ৯ জন আহত হয়। এদের সবাইকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। 

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(ভার:) ডা: মো: তারেকুল ইসলাম দৈনিক গণকণ্ঠকে জানান, আজ সকালে দুর্ঘটনাকবলিত আহদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে রেফার করা হয়েছে।

বান্দরবান সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম খলিল  জানান, বান্দরবান শৈলপ্রপাত এলাকায় পর্যকটবাহী নোহা গাড়ি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ০৯ জন পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে দুই জন গুরুতর আহন হন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কেউ মামলা রুজু করেনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com