সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:৩৩ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
মেরিন ড্রাইভে যাত্রীবাহী কক্সবাজারগামী প্রাইভেট'কারে আগুন
টেকনাফ প্রতিবেদক :
Published : Sunday, 19 April, 2026
মেরিন ড্রাইভে যাত্রীবাহী কক্সবাজারগামী প্রাইভেট'কারে আগুন

মেরিন ড্রাইভে যাত্রীবাহী কক্সবাজারগামী প্রাইভেট'কারে আগুন

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতা-হতের ঘটনা ঘটেনি।


১৯ এপ্রিল (রবিবার) সকালে উপকূলীয় বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায়

এ ঘটনা ঘটে। টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া এ তথ্য জানান।


তিনি জানান, চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের একটি যাত্রীবাহী প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। টেকনাফ কচুবনিয়া এলাকার (মালিক) গাড়ির চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। 


এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশ-পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতা-হতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি পুড়ে গেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com