সোমবার ১৮ মে ২০২৬ ১৪:০৫:০৮ পিএম
শিরোনাম পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার        লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১       
তিনদিনব্যাপী আইসিসিবি এক্সক্লুসিভ শোকেসে চাইনিজ প্রতিষ্ঠান সোলারস্টকের ব্যাপক সাফল্য
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 19 April, 2026
তিনদিনব্যাপী আইসিসিবি এক্সক্লুসিভ শোকেসে চাইনিজ প্রতিষ্ঠান সোলারস্টকের ব্যাপক সাফল্য
রাজধানীর কুড়িলে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আইসিসিবি এক্সক্লুসিভ শোকেসে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে চীনা প্রতিষ্ঠান সোলারস্টক। বৃহস্পতিবার শুরু হওয়া এই আয়োজন ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের ছিল উল্লেখযোগ্য উপস্থিতি, যেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি ব্যাপক সাড়া পায়।

বর্তমান সময়ে দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট চলমান থাকায় বিকল্প শক্তি ও বিদ্যুৎ সমাধানের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এই প্রেক্ষাপটে সোলারস্টক বাজারে এনেছে নানা ধরনের আধুনিক ইলেকট্রিক ও সোলারভিত্তিক সামগ্রী, যা সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শোকেসে প্রতিষ্ঠানটির প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল সোলার প্যানেল, এনার্জি স্টোরেজ সিস্টেম, ইনভার্টারসহ বিভিন্ন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। দর্শনার্থীরা এসব পণ্যের কার্যকারিতা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পান এবং অনেকে তাৎক্ষণিকভাবে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন।

প্রতিষ্ঠানটির জিএম মিঃ স্টার চু  জানান, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ব্যাপক এবং সোলারস্টক এই খাতে আধুনিক ও টেকসই সমাধান নিয়ে কাজ করছে। তারা ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও গ্রাহকবান্ধব পণ্য বাজারে আনার আশাবাদ ব্যক্ত করেন।

তিনদিনব্যাপী এই শোকেসের মাধ্যমে সোলারস্টক শুধু তাদের পণ্যই তুলে ধরেনি, বরং দেশের জ্বালানি সংকট মোকাবেলায় টেকসই সমাধানের একটি নতুন দিগন্তও উন্মোচন করেছে।
সম্প্রতি সোলার স্টক বিডি লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি  ওয়েলকেয়ারের সাথে একটি বাণিজ্যিক চুক্তি সম্পাদন করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com