| শিরোনাম |
|
মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬
মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬
|
মাগুরার মহম্মদপুর উপজেলার চরচাপাতলা এলাকায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরচাপাতলা গ্রামের পূর্বপাড়ায় মোস্তাকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, কানুটিয়া গ্রামের মৃত নাজমুল মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (৫০), একই গ্রামে দুলাল মল্লিকের ছেলে ইকরামুল মল্লিক (২৫), একই গ্রামের৷ ময়েন ফকিরের ছেলে কামরুল ফকির (৪২),চাপাতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে আরমান হৃদয় (১৮), একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে আলহাজ বিশ্বাস (১৮), এবং একই গ্রামের মাহফুজার মোল্যার ছেলে মোঃ শাহিনুর মোল্যা (৩৯)। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |