সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:৩০ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ
ঝালকাঠিঃ প্রতিনিধি
Published : Saturday, 18 April, 2026
নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ
ঝালকাঠির নলছিটিতে কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও সেলাই মেশিনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন। বেলা ১২টায় সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ারজোর এলাকায় ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ ‘কুদেরধন খাল’ খনন কাজের উদ্বোধন করা হয়। 

এ সময় এমপি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে কৃষি বিপ্লব ঘটাতে তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।" এলজিইডির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আগে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩৩ জন নারীকে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ সেট ক্রীড়া সামগ্রী এবং মন্দিরে বাদ্যযন্ত্র বিতরণ করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খার হেলালসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com