| শিরোনাম |
|
গলাচিপায় বিদ্যুৎস্পৃর মৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাত্যু
নিজস্ব প্রতিবেদক :
|
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বউবাজার বড় বাঁধ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক চর বিশ্বাস শাখার সিনিয়র অফিসার আসাদুজ্জামান এর মৃত্যু হয়। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংকের চর বিশ্বাস শাখার কর্মকর্তা মো. জলিল (৪৫) ও সিনিয়র অফিসার আসাদুজ্জামান (৪৪) কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের লাইনের তার হঠাৎ সামনে থাকা আরোহী আসাদুজ্জামান এর শরীরে স্পর্শে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং অপরজনের অবস্থা আশঙ্কজন। নিহতের গ্রামের বাড়ি নলুয়া বাগ ইউনিয়নে বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কে বিদ্যুতের তার ঝুলে থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোন্দল কার্যকর ব্যবস্থা নেয়নি, ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ক্ষতিপূরণ দেওয়া,পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণের দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, জনবহুল সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার ঝুলে থাকা অত্যন্ত বিপজ্জনক। যথাসময়ে মেরামত বা অপসারণ করা এধরণের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব ছিলো। এ বিষয়ে গলাচিপা উপজেলা জোনাল পল্লি বিদ্যুৎ (ডিজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, মুঠোফোনে জানান, আমি একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল জুম মিটিং ছিলাম, ঘটনাট বিষয় পরে জানতে পেরে ঘটনা স্থানে এজিএম কে পাঠানো হয়েছে, তিনি আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। |