সোমবার ১৮ মে ২০২৬ ১৬:০৫:১০ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি :
Published : Saturday, 18 April, 2026
ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় অবৈধ দখল ও ড্রেইনের ওপর স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার এ অভিযান পরিচালনা করেন জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, ঝালকাঠি পৌরসভার সহযোগিতায়।

অভিযানকালে দেখা যায়, পৌরসভার রাস্তা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠান ড্রেইনের ওপর স্থায়ী অবকাঠামো গড়ে তুলে পানি নিষ্কাশন ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি পরিবেশগত সমস্যারও সৃষ্টি হচ্ছে।

এ প্রেক্ষিতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান, যাতে শহরের পরিবেশ ও নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com