সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:৫৯ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
কুড়িগ্রামে টাকার বিনিময়ে নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন
:
খাজা ময়েনউদ্দিন চিশতি কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Thursday, 16 April, 2026
কুড়িগ্রামে টাকার  বিনিময়ে নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার  ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত  বুধবার দুপুরে মাদ্রাসাটির প্রধান ফটকে স্থানীয় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা টাকার বিনিময়ে নিয়োগদান, জমিদাতা থেকে চাকুরি প্রত্যাশীদের সুযোগ এবং মাদ্রাসার জরাজীর্ণ ভবন সংস্কারের দাবি জানান।এসময় আরও বক্তব্য রাখেন, হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অন্যন্যরা।
স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল শাহিদুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বে মাদ্রাসার কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা মাদ্রাসার উন্নয়ন চাই।'
আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন,' আগামী ১৭ ই এপ্রিল গোপনে নিয়োগের পায়তারা চলছে। আমরা টাকার বিনিময়ে কোন নিয়োগ চাই না। এটা বন্ধ করে উন্মুক্ত ভাবে নিরপেক্ষ নিয়োগ চাই।মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন,' আমাদের মাদ্রাসায় ক্লাস হয় না ঠিকমতো। প্রধান হুজুর আসেন না। মাদ্রাসার উন্নয়ন চাই।'
এবিষয়ে জানতে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারবো।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com