| শিরোনাম |
|
চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান সোলারস্টোক বিডি লিমিটেডের সাথে ওয়েলকেয়ার গ্রুপের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন।
নিজস্ব প্রতিবেদক :
|
![]() চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান সোলারস্টোক বিডি লিমিটেডের সাথে ওয়েলকেয়ার গ্রুপের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন। চুক্তি স্বাক্ষর শেষে চায়না প্রতিনিধি দল পূর্বাচল ওয়েলকেয়ার টাউন পরিদর্শন করেন। এ সময় তারা ওয়েলকেয়ার গ্রুপ কর্তৃক আয়োজিত বৈশাখী উৎসবে অংশগ্রহণ করেন। বিদেশি হয়েও তারা বাঙালি সাজে সেজে মেতে উঠেন। বাঙালি পোশাকের বর্ণিল সাজে তারা বাঙালি সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যান। অংশগ্রহণ করেন চিরায়িত বাংলার ঐতিহ্য পান্তা ইলিশ উৎসবে। দিনভর আনন্দ উল্লাস শেষে তারা বারবিকিউ ভোজনে অংশগ্রহণ করেন। এ সময় মিঃ স্টার চু ও মিসঃ আইস ডুয়ান ওয়েলফেয়ার গ্রুপের ভূয়সী প্রশংসা করেন। দেশের বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, নগরায়ন, আবাসন শিল্পে ব্যাপক অবদানের জন্য তারা ওয়েলকেয়ার গ্রুপ কে ধন্যবাদ জানান। |