শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:০২ পিএম
শিরোনাম সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল        মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, ৪ নাম্বার রোড ভুক্তভোগী রহমান টেইলার      
দৈনিক গণকণ্ঠ এর সম্পাদকের সাথে ওয়েলকেয়ার গ্রুপের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
চায়না প্রতিনিধি:
Published : Monday, 13 April, 2026
দৈনিক গণকণ্ঠ এর সম্পাদকের সাথে ওয়েলকেয়ার গ্রুপের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক গণকণ্ঠ এর সম্পাদকের সাথে ওয়েলকেয়ার গ্রুপের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

বিডি লিমিটেড (SolarStock BD Ltd) এর সিওও আইস ডুয়ান ,ওয়েলকেয়ার গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান এবং ওয়েলকেয়ার গ্রুপের  এর চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান মিঠু সৌজন্যে সাক্ষাৎ করেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাউদ্দিন জিটু’র সাথে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) গণকণ্ঠ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে দেশের বর্তমান ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ সম্ভাবনা এবং বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। চায়না প্রতিনিধি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশে সোলার প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

এছাড়াও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা, উন্নয়ন কার্যক্রমে সংবাদপত্রের দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাউদ্দিন জিটু উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
ওয়েলকেয়ার গ্রুপের এর পক্ষ থেকে দেশের স্বাস্থ্যখাত, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আধুনিক প্রযুক্তি দেশে বিস্তারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং চায়না প্রতিনিধিকে দৈনিক গণকন্ঠ এর সম্পাদকের পক্ষ থেকে নিজের লেখা একটি বই উপহার দিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com