সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:১৭ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে কমিটি নিয়ে দ্বন্দ্ব, উভয় পক্ষের ভিন্ন দাবি বিষয়টি আদালতে
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 13 April, 2026
মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে কমিটি নিয়ে দ্বন্দ্ব, উভয় পক্ষের ভিন্ন দাবি বিষয়টি আদালতে
রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে কমিটির নেতৃত্বকে ঘিরে বিরোধ প্রকাশ্যে এসেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য পরিচিত এই বাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

২০২৪ সালে অনুষ্ঠিত বণিক সমিতির নির্বাচনে মো. লুৎফর রহমান বাবুল সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে বাজারের নিয়ন্ত্রণ ও কমিটির কার্যক্রমকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। বাবুলের অভিযোগ, একটি পক্ষ তার কাছে আর্থিক দাবি জানায় এবং তিনি তা প্রত্যাখ্যান করলে চাপ ও হুমকির মুখে পড়েন। এ অবস্থায় তিনি প্রশাসনের শরণাপন্ন হন এবং থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, বাজারের বর্তমান নেতৃত্বে থাকা নতুন কমিটির সদস্যরা ভিন্ন দাবি করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী কমিটির পরিবর্তে নিয়ম মেনে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। তারা বলেন, কোনো বেআইনি পদ্ধতিতে কমিটি গঠন করা হয়নি এবং বাজারের কার্যক্রম স্বাভাবিক রাখতে তারা দায়িত্ব পালন করছেন।

বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, চলমান পরিস্থিতির কারণে তারা উদ্বিগ্ন। কেউ কেউ পূর্ববর্তী কমিটির কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন, আবার বর্তমান কমিটির পক্ষ থেকেও বাজার পরিচালনায় নিয়ম মেনে কাজ করার দাবি করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থানের কারণে পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ বিরোধের সমাধান হওয়া প্রয়োজন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com