শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:৩০ পিএম
শিরোনাম জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল       
মুরাদনগরে কৃষক হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ঘটনার ৬ দিনেও মূল আসমীরা অধরা
মোঃ আরিফ হোসেন, মুরাদনগর কুমিল্লা
Published : Sunday, 12 April, 2026

মুরাদনগরে কৃষক  হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ঘটনার ৬ দিনেও মূল আসমীরা অধরা
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকার হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার সকালে উপজেলার  কোম্পানীগঞ্জ- নবীনগর সড়কের বাঙ্গরা ডাক বাংলার সামনে  স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  ভোগান্তিতে পড়েন শতো শতো যাত্রী। আধা ঘন্টা পর থানা পুলিশ এসে হত্যা মামলার আসামীদের আটকের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে বিচারের দাবিতে   থানার সামনে গিয়ে অবস্থান নেন

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ কৃষককে রাতের আধারে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। নিহতের ৫ টি  শিশু সন্তান। তাদের সকলের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে।  
বক্তারা আরো বলেন, এখানে শুধু একজনকে হত্যা করা হয়নি। খুন করা হয়েছে পুরো একটা সাজানো পরিবার। 
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা  বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মহেশপুর গ্রামের ফিরোজ মিয়া  বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

মানববন্ধনে অংশগ্রহণকারী মাওলা সরকারের স্বজনরা বলেন, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। এখন আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে  বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নিরহ কৃষক মাওলা সরকারকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্ক্রিমের সেচ প্রকল্প নিয়ে  পূর্ব বিরুধের জেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়। 
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রধান আসামী  খোরশেদ আলমসহ  ১০ জনকে এজাহার নামীয় ও ৫ জন অজ্ঞাত  আসামী করে বাঙ্গরা বাজার থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। 

এবিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল কাদের বলেন, এজাহার নামীয় মামলার ৯ নাম্বার আসামি গ্রেপ্তার করা হয়েছে।  বাকীদের আটক অভিযান অব্যাহত।মুরাদনগরে কৃষক  হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,ঘটনার ৬ দিনেও মূল আসমীরা অধরা

মোঃ আরিফ হোসেন, মুরাদনগর কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকার হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার সকালে উপজেলার  কোম্পানীগঞ্জ- নবীনগর সড়কের বাঙ্গরা ডাক বাংলার সামনে  স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  ভোগান্তিতে পড়েন শতো শতো যাত্রী। আধা ঘন্টা পর থানা পুলিশ এসে হত্যা মামলার আসামীদের আটকের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে বিচারের দাবিতে   থানার সামনে গিয়ে অবস্থান নেন

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ কৃষককে রাতের আধারে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। নিহতের ৫ টি  শিশু সন্তান। তাদের সকলের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে।  
বক্তারা আরো বলেন, এখানে শুধু একজনকে হত্যা করা হয়নি। খুন করা হয়েছে পুরো একটা সাজানো পরিবার। 
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা  বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মহেশপুর গ্রামের ফিরোজ মিয়া  বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

মানববন্ধনে অংশগ্রহণকারী মাওলা সরকারের স্বজনরা বলেন, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। এখন আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে  বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নিরহ কৃষক মাওলা সরকারকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্ক্রিমের সেচ প্রকল্প নিয়ে  পূর্ব বিরুধের জেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়। 
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রধান আসামী  খোরশেদ আলমসহ  ১০ জনকে এজাহার নামীয় ও ৫ জন অজ্ঞাত  আসামী করে বাঙ্গরা বাজার থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। 

এবিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল কাদের বলেন, এজাহার নামীয় মামলার ৯ নাম্বার আসামি গ্রেপ্তার করা হয়েছে।  বাকীদের আটক অভিযান অব্যাহত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও খবর

সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com