সোমবার ১৮ মে ২০২৬ ১৪:০৫:২১ পিএম
শিরোনাম কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার        লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান      
কুড়িগ্রামে সরকারের ৭০ শতক জমি উদ্ধার যার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা
কুড়িগ্রাম প্রতিনিধি :
Published : Saturday, 11 April, 2026
কুড়িগ্রামে সরকারের ৭০ শতক জমি উদ্ধার যার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা

কুড়িগ্রামে সরকারের ৭০ শতক জমি উদ্ধার যার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা

কুড়িগ্রাম জেলার  উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার  সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।

এর আগে  বৃহস্পতিবার  জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com