শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:৫৮ পিএম
শিরোনাম সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল        মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, ৪ নাম্বার রোড ভুক্তভোগী রহমান টেইলার      
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 9 April, 2026
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

টাইব্রেকারে হংকংকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের বাছাইপর্বে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে ৪-৪ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। 

এরপর টাইব্রেকারে ঝলক দেখান বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কূজর। প্রতিপক্ষের তিনটি শট আটকে দেন তিনি। এতেই এশিয়ান গেমসের টিকিট পায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দুই গোল আদায় করে বাংলাদেশ। ১১ মিনিটে রাকিবুল হাসান করেন ফিল্ড গোল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। 

তবে এর চার মিনিট পরই এক গোল শোধ করে হংকং। ‎তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে রীতিমতো হতাশায় ডোবায় হংকং। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে দলকে সমতায় ফেরান হংকংয়ের ইশতিয়াক আহমেদ। যদিও বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশও দমে যায়নি। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে স্কোর ৩-২ করেন আশরাফুল ইসলাম।

এরপর ম্যাচের ৪৬ মিনিটে হংকংয়ের কুলদীপ সিং গোল করলে ম্যাচে আবার ৩-৩ সমতা হয়। তবে এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এই সুযোগ হাতছাড়া করেননি আশরাফুল। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে চতুর্থ গোলটিও এনে দেন। ৪৮ মিনিটেই চতুর্থ গোল করে স্কোর ৪-৪ করে নেয় হংকং।

আগামী সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এবার ৯ দলের বাছাইপর্বে শীর্ষ ছয় দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আজ জয় পাওয়ায় অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com