| শিরোনাম |
|
অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক :
|
![]() অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির বিকল্প নেই সিএমপি কমিশনার বলেন, সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চব্বিশ ঘণ্টা সরাসরি নজরদারিতে থাকবে। এটি শুধু অপরাধ প্রতিরোধই করবে না, বরং যেকোনো অপরাধের দ্রুত তদন্ত ও অপরাধী শনাক্তকরণে মাইলফলক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, মো. ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ। পাঁচলাইশ মডেল থানা সূত্রে জানা যায়, এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, জনবহুল মোড় এবং অপরাধপ্রবণ এলাকাগুলোকে এই সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। থানার একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে দক্ষ অপারেটরদের মাধ্যমে এই ক্যামেরাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, অপরাধ দমনে সিসি ক্যামেরার গুরুত্ব নিয়ে কালের কণ্ঠ একাধিক প্রতিবেদন প্রকাশ করার পর সিএমপি প্রথমে কোতোয়ালী থানাকে পূর্ণাঙ্গরূপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসে। এ পর্যন্ত সিএমপি ৫ শতাধিক সিসি ক্যামেরার স্থাপন করেছে। পর্যায়ক্রমে সবকটি থানা পূর্ণাঙ্গ সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানা গেছে। |