| শিরোনাম |
|
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর দাফন, ইউএনও’র শ্রদ্ধা নিবেদন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
|
![]() রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর দাফন, ইউএনও’র শ্রদ্ধা নিবেদন মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর নিজ গ্রাম হরেকৃষ্ণপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজার আগে তাঁকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ভাগিনা হাফেজ মোঃ সামসুল হক। শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহানুর জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান, সাব-ইন্সপেক্টর মোঃ মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও দূরদূরান্ত থেকে আগত অসংখ্য শুভানুধ্যায়ী ও স্থানীয় সাধারণ জনগণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সৈয়দ আফসার আলী শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এলাকার একজন সজ্জন, হাসিখুশি ও মানবিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি আঞ্চলিক কমান্ডার ও বালিদিয়া ইউনিয়ন কমান্ডার হিসেবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। |