সোমবার ১৮ মে ২০২৬ ১৪:০৫:১৯ পিএম
শিরোনাম এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার        লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার       
বাঁশখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
Published : Tuesday, 7 April, 2026
বাঁশখালীতে  সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাঁশখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং বড়পুকুর পাড়া সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত নিয়ম না মেনে দায়সারা কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিক ব্লক (ইট বসানো) করার আগে নিয়ম অনুযায়ী বালু ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার প্রথমে বালুর পরিবর্তে মাটি দিয়ে রাস্তা ভরাট করেন। প্রায় ৯ ডেম্পার মাটি ফেলার পর স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করা হয়। পরে বালু দিয়ে ভরাটের কথা বলা হলেও পূর্বে ফেলা মাটি সরিয়ে নেওয়া হয়নি।
স্থানীয়দের ভাষ্য, গত ৬ এপ্রিল সেই মাটির ওপর সামান্য বালু ছড়িয়ে ফিনিশিং করে তার ওপর কংকর বসানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে নিম্নমানের কাজ বলে তারা অভিযোগ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ফারুকের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো মাটি নয়, দূরাইসা বালি।” তিনি আরও দাবি করেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বালু কিনতে হচ্ছে, ফলে লোকসানের মুখে পড়েছেন। এছাড়া পূর্বে ফেলা মাটি কীভাবে ব্যবস্থাপনা করবেন, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

এদিকে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদে সঙ্গে যোগাযোগ করা হলে  জানান, তিনি বর্তমানে বাঁশখালীর বাইরে অবস্থান করছেন এবং এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

উপজেলা ইঞ্জিনিয়ার ইশরাফবীন মুনির  বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়ে বলেন, “তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমি দ্রুত লোক পাঠাচ্ছি। কাজ শেষ হওয়ার পর আমরা পরিদর্শন করবো। যদি মাটির প্রমাণ পাওয়া যায়, তাহলে পুরো কাজ খুলে ফেলে পুনরায় করতে হবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নির্মাণে যথাযথ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com