শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:০৯ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
বাঁশখালীতে ৩৫টি ভূমিহীন পরিবারের বসতঘর উচ্ছেদের হুমকি, প্রশাসনে অভিযোগ
চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি :
Published : Tuesday, 7 April, 2026
বাঁশখালীতে ৩৫টি ভূমিহীন পরিবারের বসতঘর উচ্ছেদের হুমকি, প্রশাসনে অভিযোগ

বাঁশখালীতে ৩৫টি ভূমিহীন পরিবারের বসতঘর উচ্ছেদের হুমকি, প্রশাসনে অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালেদা পাড়ায় বসবাসরত ৩৫টি ভূমিহীন ও ছিন্নমূল পরিবারের ওপর স্থানীয় সন্ত্রাসীদের অত্যাচার, নির্যাতন ও জবরদখলের অভিযোগ উঠেছে। একই এলাকার
আবদুল মান্নান, মোহাম্মদ উল্লাহ,  মোহাম্মদ
আবু তাহের ও অজ্ঞাত নামা ৭-৮ জনের বিরুদ্ধে।

 এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে সোমবার ৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবেদনকারী মোঃ ইদ্রিচ গংসহ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। ১৯৯১ সালে তৎকালীন বিনপি সরকার ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে সরকারি অর্থায়নে প্রায় ৩৫টি বসতঘর নির্মাণ করে দেয়। এরপর থেকে পরিবারগুলো সেখানে বসবাস করে আসলেও কখনোই স্থায়ীভাবে শান্তিতে থাকতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন সময় রাতের আঁধারে বসতঘরে হামলা, ইট নিক্ষেপ, ভাংচুর, লুটপাট এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। 

এসব ঘটনায় নারী সদস্যদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন তারা।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি আবদুল মান্নান, মোহাম্মদ উল্লাহ, আবু তাহেরসহ কয়েকজনের নেতৃত্বে একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে—এখানে বসবাস করতে হলে মাসিক চাঁদা দিতে হবে, অন্যথায় ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে। 

এতে করে ৩৫টি পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বর্তমানে যেকোনো সময় আবারও হামলা বা উচ্ছেদের আশঙ্কা করছেন তারা।

এমতাবস্থায়, ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদুল আলম বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com