শুক্রবার ১২ জুন ২০২৬ ০২:০৬:৪৩ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
জামিনে মুক্ত ভোলার জামায়াত কর্মী সাওদা: বাক স্বাধীনতা না থাকলে বিপ্লব কেন..??
ভোলা জেলা প্রতিনিধি:
Published : Tuesday, 7 April, 2026
জামিনে মুক্ত ভোলার জামায়াত কর্মী সাওদা:
বাক স্বাধীনতা না থাকলে বিপ্লব কেন..??সরকারের আচরণের প্রতি ধিক্কার, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জামিনে মুক্ত হওয়া ভোলার জামায়াত কর্মী বিবি সাওদা আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “জুলাই শহীদের রক্ত কি এভাবেই বৃথা যাবে? আমরা কি এজন্যই রক্ত দিয়েছিলাম?”—এমন প্রশ্ন তুলতে তুলতে তিনি আবেগি হয়ে পড়েন।
তিনি আরও বলেন, “বাক স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে বিপ্লব হলো কেন? দুই হাজার শহীদ হলো কেন? তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক পরিসরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আদালত প্রাঙ্গণে  জামায়াতের নারী কর্মী উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
সাওদা বলেন, “আমরা বাক স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। যদি সেই অধিকার হরণ করা হয়, তাহলে দেশে আবারও গণবিপ্লব শুরু হতে পারে,এমন মন্তব্য বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 আইনগত দিক ও আদালতের সিদ্ধান্ত

বিবি সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, তাকে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়। যেহেতু অভিযোগটি জামিনযোগ্য এবং রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিলের পক্ষে শক্ত কোনো যুক্তি উপস্থাপন করতে পারেনি, তাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু যুক্তিতর্ক শেষে তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষে আরও ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান। আইনজীবীদের মতে, ৫৪ ধারার প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে।

 গ্রেফতারের প্রেক্ষাপট
চলমান তেল সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “জাফর খান নাহিদ” নামের একটি আইডির লেখা শেয়ার করার অভিযোগে গত ৫ এপ্রিল গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেফতার করা হয়।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, যা তারা অমানবিক বলে উল্লেখ করেছেন।

এই ঘটনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—
বাক স্বাধীনতা বনাম আইনের প্রয়োগ
সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের ক্ষেত্রে কোথায় সীমা টানা হবে, তা স্পষ্ট করা জরুরি। মত প্রকাশের স্বাধীনতা সংবিধান প্রদত্ত অধিকার হলেও, সেটি যেন উস্কানি বা বিভ্রান্তি তৈরির মাধ্যম না হয় এ বিষয়েও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

৫৪ ধারার ব্যবহার নিয়ে বিতর্ক:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৪ ধারা প্রয়োগ নিয়ে অতীতেও সমালোচনা রয়েছে। অনেক ক্ষেত্রেই এটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হলেও, অপব্যবহারের অভিযোগও বারবার উঠে এসেছে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

মানবিক দিক বিবেচনা:
কোনো ব্যক্তিকে গ্রেফতারের সময় তার পরিবার, বিশেষ করে শিশু সন্তানের মানসিক অবস্থার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত এটি একটি মানবিক দায়িত্ব। 

রাজনৈতিক প্রতিক্রিয়া ও উত্তেজনা:

এমন ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তাই সব পক্ষের উচিত সংযত ভাষা ব্যবহার এবং আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা।

বিবি সাওদার জামিনে মুক্তি একটি আইনি প্রক্রিয়ার অংশ হলেও, তার বক্তব্য এবং এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া আলোচনা বৃহত্তর পরিসরে বাক স্বাধীনতা, আইনের প্রয়োগ এবং মানবাধিকারের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।
এখন প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, মত প্রকাশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং একই সঙ্গে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com