| শিরোনাম |
|
‘সুস্থ দেহই সুস্থ মন’—জাবি উপাচার্য
জাবি প্রতিনিধিঃ
|
![]() ‘সুস্থ দেহই সুস্থ মন’—জাবি উপাচার্য মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগকে বিশ্ববিদ্যালয়সহ দেশের জনস্বাস্থ্য গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা অত্যন্ত জরুরি। “সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি”—উল্লেখ করে তিনি চিকিৎসা খাতে বাণিজ্যিক মনোভাব পরিহার করে মানবিক ও বিজ্ঞানভিত্তিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সীমিত সামর্থ্য নিয়েও শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে একটি ম্যারাথন আয়োজন করা হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পরিচ্ছন্নতা অভিযান, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। |