রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:৫১ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
দেড় হাজার কোটি পেরিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে ধুরন্ধর টু
বিনোদন ডেস্ক:
Published : Monday, 6 April, 2026
দেড় হাজার কোটি পেরিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে ধুরন্ধর টু

দেড় হাজার কোটি পেরিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে ধুরন্ধর টু

বক্স অফিসে দুর্দান্ত গতিতে ছুটছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর টু। মুক্তির ১৭তম দিনেই ছবিটির বিশ্বব্যাপী আয় দেড় হাজার কোটি রুপির মাইলফলক পেরিয়েছে।

এ পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৪ কোটি ৩০ লাখ রুপি। এই গতি ধরে রাখলে খুব দ্রুতই ১ হাজার ৬০০ কোটির ঘরও ছুঁয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

পরিচালক আদিত্য ধর নির্মিত এই সিনেমা ইতোমধ্যে দাঙ্গাল, বাহুবলী টু, পুষ্পা টুর মতো সফল ছবির কাতারে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে ধুরন্ধর সিরিজের দুটি ছবির সম্মিলিত আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮৭১ কোটি ৬৫ লাখ রুপি, যা বাহুবলী ও পুষ্পা ফ্র্যাঞ্চাইজির মোট আয়ের চেয়েও বেশি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৭তম দিনে ভারতে ছবিটির আয় হয়েছে ২৫ কোটি ৬৫ লাখ রুপি। ফলে দেশে মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ রুপি এবং বিদেশে আয় হয়েছে ৩৮৫ কোটি রুপি।

হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও ছবিটি সমানভাবে দর্শক টানছে। প্রথম সপ্তাহে আয় ছিল ৬৭৪ কোটি ১৭ লাখ রুপি এবং দ্বিতীয় সপ্তাহে আয় হয় ২৬৩ কোটি ১৫ লাখ রুপি। মুক্তির মাত্র ১১ দিনের মধ্যেই এটি প্রথম কিস্তির মোট আয়কে ছাড়িয়ে যায়।

দ্বিতীয় সপ্তাহের আয়েও সিনেমাটি জাওয়ান ও কেজিএফ টুকে পেছনে ফেলেছে। বর্তমানে ভারতজুড়ে প্রায় ৯ হাজার ৯৭৯টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে।

গল্পে জসকিরত সিং রাঙ্গি নামে এক পাঞ্জাবি যুবকের জীবন দেখানো হয়েছে, যিনি পরিবার হারানোর পর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে হামজা আলী মাজারি নামে এক শক্তিশালী গুপ্তচরে পরিণত হন। স্পাই নির্ভর এই কাহিনির সঙ্গে ২০১৪ সালের নির্বাচন ও ২০১৬ সালের নোটবন্দির ঘটনাও উঠে এসেছে।

প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল। তাদের অভিনয় সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com