শনিবার ১৬ মে ২০২৬ ১৮:০৫:৫৫ পিএম
শিরোনাম জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল       
ইবির শিক্ষক আসমা হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি:
Published : Thursday, 2 April, 2026
ইবির শিক্ষক আসমা হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ

ইবির শিক্ষক আসমা হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মজমপুর গেটে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা এলাকা ত্যাগ করেন।

এসময় নিহত আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান ও বড় মেয়ে তাইবা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের আবেগঘন বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। তারা বলেন, একজন শিক্ষকের অফিস কক্ষে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো সমাজের জন্য উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে খুন হন। ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের দিনহাজিরা কর্মচারী ফজলুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানের চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার অপর তিন আসামি সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস এখনো পলাতক রয়েছে। শিক্ষার্থীরা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com