রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:২২ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন এর অ্যালামনাই অ্যাসোসিশেন গঠিত
নিজস্ব প্রতিনিধি:
Published : Saturday, 28 March, 2026
কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন এর অ্যালামনাই অ্যাসোসিশেন গঠিত

কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন এর অ্যালামনাই অ্যাসোসিশেন গঠিত

কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে "অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়"। গত ২৩ মার্চ সোমবার কবি নির্মলেন্দু গুণের সহোদর ভাই নিহারেন্দু গুণ ও কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকর উদ্দিন সরকারকে উপদেষ্টা করে তিপ্পান্ন সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনীত হোন কাশবন বিদ্যানিকেতন এর প্রাক্তন শিক্ষার্থী মতিউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হোন মাসুম মিয়া। এছাড়াও সহ-সভাপতি হিসেবে, রমজান আলী, আরিফুল হক মঞ্জুল, রাকিবুল ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, গোবিন্দ সিংহ, আরিফুল ইসলাম ইমন, রব্বানী মিয়া, আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাকির খান, এনামুল হক, রনি মিয়া, সজীব ভুঁইয়া, দপ্তর সম্পাদক সানিয়াত আহমেদ নিয়ন, অর্থ সম্পাদক সোহান মিয়া, প্রচার সম্পাদক রাতুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমেল, ক্রীড়া সম্পাদক হেমন্ত সিংহ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হারুন মনোনীত হোন। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুম মিয়া বলেন, এই সংগঠন প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার সংগঠনে পরিণত হবে। এছাড়াও ঈদ,পূজা, পহেলা বৈশাখ ও বিশেষ দিনগুলোকে ঘিরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন। সমাজ ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কাশবন বিদ্যানিকেতন সবসময় পাশে থাকবে।

নব্য সভাপতি মতিউর রহমান বলেন, ছুটির দিনগুলোতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর আকাঙ্ক্ষা থেকে একটি সংগঠনের চাহিদা তৈরি হয়েছে। আমরা আশা করি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে প্রাক্তনদের কেন্দ্রীভূত করতে পারবো।
এছাড়াও উপদেষ্টা নিহারেন্দু গুণ ও ফকর উদ্দিন সরকার আশাবাদ ব্যক্ত করেন।

রবীন্দ্রনাথের শান্তি নিকেতনের আদলে ১৯৯১ সালে কবি নির্মলেন্দু গুণ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় তাঁর নিজ গ্রাম কাশবনে গড়ে তুলেন কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে অগ্রগতির পথে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com