সোমবার ২০ এপ্রিল ২০২৬ ০০:০৪:৪৪ এএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নু মং প্রু মার্মাকে ঘিরে প্রত্যাশার জোয়ার
বিপ্লব চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি
Published : Saturday, 28 March, 2026
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নু মং প্রু মার্মাকে ঘিরে প্রত্যাশার জোয়ার

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নু মং প্রু মার্মাকে ঘিরে প্রত্যাশার জোয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের পরবর্তী সময়ে জেলার সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে কে আসছেন দায়িত্বে?
চেয়ারম্যান পদে সম্ভাব্য নামের তালিকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বান্দরবান জেলা বিএনপির সদস্য নু মং প্রু মার্মা।

নু মং প্রু মার্মা তিনি  উচ্চ শিক্ষিত তরুণ জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন থেকে জাতীয়তাবাদী আদর্শে রাজনৈতিক সক্রিয়তা, ছাত্ররাজনীতি ও সংগঠনচর্চার ধারাবাহিকতায় তৃণমূল ভিত্তিক নেতৃত্ব অনুশীলন করেছেন। জেলা-উপজেলা পর্যায়ে দলীয় দায়িত্ব পালন, নির্বাচনমুখী মাঠরাজনীতি এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির মাধ্যমে বান্দরবান বিএনপির তরুণ সংগ্রামী নেতৃত্ব হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন।

একইসাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর বান্দরবান ভিত্তিক কর্মসূচিতে দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতায় স্থানীয় সরকার, লাইন ডিপার্টমেন্ট, জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃত্ব, সিভিল সোসাইটি ও পার্বত্য এলাকার বহুজাতিক জনগোষ্ঠীর সাথে সমন্বয়, জনমত-সংযোগ, সেবা-ডেলিভারি তদারকি, জবাবদিহিতামূলক মনিটরিং ও ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা এসব সক্ষমতা প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা জেলা পরিষদ পর্যায়ের নেতৃত্বে "শাসন-সেবা-সমন্বয়" পরিচালনার জন্য সরাসরি প্রাসঙ্গিক হবে বলে মনে করছেন বান্দরবানের সর্বস্তরের জনসাধারণ। 

তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর বিশেষ জ্ঞান রয়েছে, যা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট' কোর্স থেকে লাভ করেছেন। নু মং প্রু মার্মা কেবল একজন রাজনীতিবিদ নন, বরং একজন দক্ষ উন্নয়নকর্মী। তিনি দীর্ঘ ৯ বছর (২০০৬-২০১৫) ইউএনডিপি-এর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সুবিধায় উপজেলা ফ্যাসিলিটেটর ও সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লেখালেখি ও প্রচার প্রচারণা করছেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান পদে যদি তরুণ ও উদ্যমী নু মং প্রু মার্মা আসেন, তাহলে পাহাড়ের উন্নয়নের গতি বাড়বে। নু মং প্রু মার্মা তরুণদের মধ্যে খুব জনপ্রিয়, তার নেতৃত্বে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বান্দরবানের সর্বস্তরের জনসাধারণ।

বান্দরবান জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হ্ল্যগ্যচিং মারমা বলেন, "নু মং প্রু মার্মা তিনি শুধু যে একজন দক্ষ রাজনীতিক তা নয়, বরং তাঁর উচ্চ শিক্ষা ও কর্মীবান্ধব মনোভাব তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে। শিক্ষা মানুষকে যেমন আলোকিত করে, তেমনই একজন নেতার মধ্যে দূরদর্শিতার জন্ম দেয়। নু মং প্রু মার্মা তেমনই একজন শিক্ষিত মানুষ, যিনি জ্ঞানের আলোকে রাজনীতির পথচলায় যুক্ত করেছেন। তাঁর চিন্তা-চেতনা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শিক্ষিত মননেরই পরিচয় বহন করে।
তবে শুধু শিক্ষিত বলে নয়, তিনি রাজনৈতিক অঙ্গনে সবার কাছে গ্রহণযোগ্য কারণ তিনি কর্মীবান্ধব। তরুণ রাজনৈতিক কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত আন্তরিক। তিনি বিশ্বাস করেন, তরুণরাই আগামীর নেতৃত্বের কারিগর"।

তিনি আরো বলেন, "নু মং প্রু মার্মা নেতৃত্বশৈলী শিক্ষা ও কর্মীবান্ধবতার এক অপূর্ব সমন্বয়। তাঁর মধ্যে যেমন আছে উচ্চশিক্ষার প্রভাব, তেমনি আছে সাধারণ কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের প্রতি গভীর মমত্ববোধ। আগামী দিনে তিনি বান্দরবানের পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে আসীন হলে বান্দরবানে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন"।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com